গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ১২ অক্টোবর, ২০২৬

আপনার তথ্যের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

যে তথ্য রাখি

  • নাম, মোবাইল নম্বর, ইমেইল (দিলে), প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।
  • আপনার তৈরি প্রশ্নপত্র ও সেটিং, যাতে পরে আবার খুলতে পারেন।
  • কেনাকাটার রেকর্ড। কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের গোপন তথ্য আমরা দেখি না বা রাখি না — সেগুলো সরাসরি SSLCommerz প্রক্রিয়া করে।
  • নিরাপত্তার জন্য লগইন ও ব্যবহারের প্রাথমিক লগ।

যে কাজে ব্যবহার করি

সেবা দেওয়া, অ্যাকাউন্ট ও প্যাকেজ সংক্রান্ত বার্তা পাঠানো, সহায়তা দেওয়া আর সেবার মান উন্নয়ন। আপনার তথ্য কারও কাছে বিক্রি করি না।

কারা দেখতে পারে

প্রতিষ্ঠান-প্যাকেজে প্রতিষ্ঠানের অ্যাডমিন সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের নাম, মোবাইল ও প্রশ্নপত্র দেখতে পারেন। এক প্রতিষ্ঠানের তথ্য অন্য প্রতিষ্ঠান দেখতে পারে না।

আপনার অধিকার

তথ্য সংশোধন বা অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য [email protected]এ যোগাযোগ করুন।