শর্তাবলি

সর্বশেষ হালনাগাদ: ১২ অক্টোবর, ২০২৬

৩৬০ প্রশ্নব্যাংক (Spate Initiative Limited-এর একটি সেবা) ব্যবহার করে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন।

১. সেবা

প্যাকেজের মেয়াদে আপনি নির্বাচিত শ্রেণি ও বিষয়ের প্রশ্নভাণ্ডার থেকে প্রশ্নপত্র, উত্তরপত্র ও সেট তৈরি করতে পারবেন। প্রশ্নভাণ্ডারে নতুন প্রশ্ন যোগ ও সংশোধন চলমান প্রক্রিয়া।

২. অ্যাকাউন্ট

অ্যাকাউন্টের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব আপনার। শিক্ষক-প্যাকেজ একজন ব্যক্তির জন্য; প্রতিষ্ঠান-প্যাকেজ সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য।

৩. কন্টেন্টের ব্যবহার

তৈরি প্রশ্নপত্র আপনার প্রতিষ্ঠানের পরীক্ষা, ক্লাস ও শিক্ষার কাজে ব্যবহার করা যাবে। প্রশ্নভাণ্ডারের প্রশ্ন একসাথে কপি করে অন্য কোনো সফটওয়্যার, ওয়েবসাইট, বই বা বাণিজ্যিক কাজে ব্যবহার, পুনর্বিক্রয় বা প্রকাশ করা যাবে না। অস্বাভাবিক হারে প্রশ্ন সংগ্রহের চেষ্টা ধরা পড়লে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।

৪. পেমেন্ট ও মেয়াদ

পেমেন্ট SSLCommerz-এর মাধ্যমে নেওয়া হয়। প্যাকেজের মেয়াদ পেমেন্ট নিশ্চিত হওয়ার সময় থেকে শুরু হয়; চালু প্যাকেজ থাকা অবস্থায় নবায়ন করলে নতুন মেয়াদ আগেরটা শেষ হওয়ার পর থেকে। রিফান্ডের নিয়ম রিফান্ড নীতি-তে।

৫. দায়

প্রশ্নের নির্ভুলতা নিশ্চিত করতে আমরা যাচাই করি, তবু প্রশ্নপত্র ব্যবহারের আগে শিক্ষকের নিজে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানালে দ্রুত সংশোধন করা হবে।

৬. পরিবর্তন ও যোগাযোগ

প্রয়োজনে এই শর্তাবলি হালনাগাদ হতে পারে। যেকোনো প্রশ্নে: [email protected], WhatsApp ০১৮৭৭৭৭৭১৪৯।