রিফান্ড নীতি
সর্বশেষ হালনাগাদ: ১২ অক্টোবর, ২০২৬
আমরা চাই আপনি সন্তুষ্ট থাকুন। নিচের ক্ষেত্রে রিফান্ডের আবেদন করা যাবে:
রিফান্ড পাবেন যদি
- পেমেন্টের ৭ দিনের মধ্যে আবেদন করেন, এবং ওই প্যাকেজে ৩টির বেশি প্রশ্নপত্র তৈরি না করে থাকেন; অথবা
- একই অর্ডারের টাকা একাধিকবার কেটে গিয়ে থাকে; অথবা
- পেমেন্ট সফল হলেও কারিগরি কারণে প্যাকেজ চালু না হয় এবং আমরা ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান করতে না পারি।
রিফান্ড প্রযোজ্য নয়
- প্যাকেজের মেয়াদের বড় অংশ ব্যবহারের পর, অথবা উপরের সীমার বেশি প্রশ্নপত্র তৈরির পর।
- কুপন বা বিশেষ ছাড়ে কেনা প্যাকেজে, যদি অফারে আলাদা শর্ত বলা থাকে।
কীভাবে আবেদন করবেন
অর্ডার নম্বর ও মোবাইল নম্বরসহ [email protected] ঠিকানায় ইমেইল করুন বা WhatsApp ০১৮৭৭৭৭৭১৪৯-এ জানান। অনুমোদিত রিফান্ড ৭-১০ কর্মদিবসের মধ্যে যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেখানে ফেরত যাবে। রিফান্ডের পর সংশ্লিষ্ট প্যাকেজ বন্ধ হয়ে যাবে।